Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

দুঃস্থ মানুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণ




 দুঃস্থ মানুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণ


ডিজিটাল ডেস্ক রিপোর্ট সংবাদ প্রভাতী : নিম্নচাপ প্রায় কাটিয়ে উঠে শীত নিজের ইনিংস শুরু করতে প্রস্তুত। এমতাবস্থায় দুঃস্থ মানুষদের ঠান্ডায় অসুবিধার বিষয়টি মাথায় রেখে স্বেচ্ছাসেবী সংগঠন 'মিলিত প্রয়াস' রবিবার বর্ধমান শহরের পার্শ্ববর্তী কিছু এলাকায় শীতবস্ত্র বিতরণ করে। বিশেষতঃ পলেমপুর, ধরমপুর ও বেলকাশের কিছু পিছিয়ে পড়া এলাকায় ১০০ টি কম্বল ও বেশ কিছু চাদর বিতরণ করা হয়। 

মিলিত প্রয়াসের পক্ষ থেকে শিক্ষক উত্তম কুমার সাহা এবং প্রতনু রক্ষিত জানান, আজকের পরেও আমরা আরো কিছু দুঃস্থ মানুষজনের হাতে শীতবস্ত্র তুলে দেওয়ার পরিকল্পনা করেছি।