Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে প্রস্তুতি সভা


 

উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে প্রস্তুতি সভা 


অতনু হাজরা, বর্ধমান : রাজ্যের শিক্ষা দপ্তরের নির্দেশ অনুযায়ী প্রতিটি জেলায় উচ্চ মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত খুঁটিনাটি বিষয় নিয়ে প্রস্তুতি সভার মাধ্যমে সুবিধা-অসুবিধা জেনে রাজ্যে রিপোর্ট করতে হবে। আসলে কোভিড অতিমারি পরিস্থিতিতে গত শিক্ষাবর্ষের উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল হয়েছে। এবছর করোনা সংক্রমণ কমের দিকে থাকায় পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ পরীক্ষা গ্রহণের প্রস্তুতি শুরু করেছে।  আগামী বছরের এপ্রিল মাস থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। কিন্তু এবারের পরীক্ষা একটু ভিন্ন ভাবে সম্পাদিত হবে। কারণ এবারে প্রত্যেকের নিজের স্কুলেই হবে পরীক্ষা। সেই পরীক্ষাই কিভাবে সুষ্ঠভাবে সম্পন্ন করা যাবে সেই নিয়েই বৃহস্পতিবার একটি মিটিং করা হয় উচ্চ মাধ্যমিক কাউন্সিলের বর্ধমান রিজিয়ন অফিসে। উপস্থিত ছিলেন জয়েন্ট কনভেনর ডি আই শ্রীধর প্রামানিক ও শিক্ষক নেতা তপন দাস, কাউন্সিলের পূর্ব বর্ধমান রিজিওয়নের ডেপুটি সেক্রেটারি গোপাল মন্ডল, এ আই গোপাল মন্ডল সহ সমস্ত ব্লকের থেকে আগত সমস্ত শিক্ষক নেতৃত্বরা। তপন বাবু জানান যে এই কোভিড পরিস্থিতিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা করা খুবই চ্যালেঞ্জের কারণ প্রতিটি স্কুলই এবারে ভেনু। তাই সুষ্ঠ ভাবে কিভাবে এই পরীক্ষা সম্পন্ন করা যায় সে বিষয়ে একটি প্রস্তুতি মিটিং হলো। তিনি আগত সকল শিক্ষকদের কিভাবে পরীক্ষা সম্পন্ন করতে হবে সে বিষয়টা বুঝিয়ে বলে দেন। তিনি আশাবাদী যে সঠিকভাবেই পরীক্ষা সম্পন্ন করতে পারবেন তাঁরা।