Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

পৌর ভোট : সাংবাদিক সম্মেলন ডাকলো নির্বাচন কমিশন

 


পৌর ভোট : সাংবাদিক সম্মেলন ডাকলো নির্বাচন কমিশন


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : কলকাতা পৌর নিগমের ভোট শেষ হতেই রাজ্যের বাকি পৌর নিগম ও পৌর সভাগুলোর ভোট নিয়ে জল্পনা চলছে। ইতিমধ্যেই রাজ্য নির্বাচন কমিশন  হাইকোর্টে হলফনামা দিয়ে জানিয়েছে  দু’দফায় ভোট গ্রহণের কথা। এরমধ্যে ৫ পৌর নিগমের ভোট আগামী ২২ জানুয়ারি ও বাকি সব পৌরসভার ভোট আগামী ২৭ ফেব্রুয়ারি নেওয়া যেতে পারে বলে হাইকোর্টে হলফনামা জমা দিয়ে জানায় কমিশন। যদিও এখনো পর্যন্ত সরকারি ভাবে কোনও বিজ্ঞপ্তি নির্বাচন কমিশন প্রকাশ করেনি। বিশেষ সূত্রে খবর, সোমবারই কমিশন ভোটের নির্ঘণ্ট ঘোষণা করতে পারে। 

তবে হাওড়া ও বালি পৌরসভা আলাদা করার বিল নিয়ে জটিলতা রয়েই গেছে। যেটা নিয়ে নিয়ে রাজ্য সরকারের সঙ্গে রাজ্যপাল জগদীপ ধনকড়ের  সংঘাতও চলছে। আর তারই মধ্যে পৌর নির্বাচন নিয়ে ২৭ ডিসেম্বর সাংবাদিক সম্মেলন ডেকেছে রাজ্য নির্বাচন কমিশন। এদিন বিকেল ৪টে নাগাদ এই সাংবাদিক সম্মেলন হওয়ার কথা রয়েছে। এখন দেখার বিষয় হাওড়া ও বালি পৌরসভার ভোট নিয়ে কমিশন নতুন কোন কিছু ঘোষণা করে কিনা ? তবে আগামী ২২ জানুয়ারি এবং ২৭ ফেব্রুয়ারি কোথায় কি ভাবে ভোট গ্রহণ হবে, সেটা সোমবারই জানা যাবে বলে মনে করা হচ্ছে।