Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বড়দিনে সদরঘাটে প্রান্তিক শিশুদের সাথে  'মিলিত প্রয়াস'


 

বড়দিনে সদরঘাটে প্রান্তিক শিশুদের সাথে  'মিলিত প্রয়াস' 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : আজ প্রভু যীশুর জন্মদিন, যা সকলের কাছে বড়দিন হিসাবে পরিচিত। আজকের দিনটিকে জাতি, ধর্ম নির্বিশেষে সকল মানুষ উৎসবের মেজাজে পালন করে। এই দিনটির আনন্দ শিশুদের সাথে ভাগ করে নেবার উদ্যেশ্যে স্বেচ্ছাসেবী সংগঠন 'মিলিত প্রয়াস' এক অভিনব উদ্যোগ গ্রহণ করে। আজ সদরঘাটের কিছু প্রান্তিক শিশুদের কেক ও উপহার দেওয়া হয়।

মিলিত প্রয়াসের সম্পাদক প্রতনু রক্ষিত জানান,   শিক্ষিকা মৌপ্রিয়া রায়ের প্রত্যক্ষ সহযোগিতায় এদিন বংপুরে প্রায় পঞ্চাশ জন শিশুদের হাতে কেকের সাথে সাথে আঁকার ও পড়ার সরঞ্জাম প্রদান করা হয়। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে এলাকাবাসীদের মধ্যে যথেষ্ট উৎসাহ দেখা যায়।