Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

২৯ তম সংখ্যালঘু অধিকার দিবস পালিত হবে বর্ধমানে


 

২৯ তম সংখ্যালঘু অধিকার দিবস পালিত হবে বর্ধমানে 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : ২৯ তম সংখ্যালঘু অধিকার দিবস পালিত হবে বর্ধমানে। "সংখ্যালঘুদের সৌন্দর্য বৈচিত্র্যের মধ্যে ঐক্য" এই ভাবনাকে সামনে রেখে আগামী ১৮ ডিসেম্বর বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চে আয়োজিত হবে সংখ্যালঘু অধিকার দিবস। তারই প্রস্তুতি শুরু হয়েছে। মঙ্গলবার সংস্কৃতি লোকমঞ্চে এক সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কমিশনের চেয়ারপার্সন ডাঃ মমতাজ সংঘমিতা। উপস্থিত ছিলেন জেলা সংখ্যালঘু দপ্তরের আধিকারিক কল্যাণ কুমার দাস।

কমিশনের চেয়ারপার্সন মমতাজ সংঘমিতা জানান, প্রতি বছর কলকাতায় এই দিনটি পালনের অনুষ্ঠান হলেও এবার কলকাতায় পৌর ভোট থাকার জন্য বর্ধমানে দিনটি পালনের অনুষ্ঠান করার সিদ্ধান্ত নিয়েছে সংখ্যালঘু কমিশন। বর্ধমানে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক, গোলাম রব্বানী, স্বপন দেবনাথ, সিদ্দিকুল্লাহ চৌধুরি, সাবিনা ইয়াসমিন, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি তথা বিধায়ক শম্পা ধাড়া, বিধায়ক খোকন দাস, জেলা শাসক প্রিয়াঙ্কা সিংলা, জেলা পুলিশ সুপার কামনাশীষ সেন সহ পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কমিশনের সদস্যরা। 

উল্লেখ্য সংখ্যালঘুদের স্বার্থকে শক্তিশালী করার জন্য, জাতিসংঘ ১৯৯২ সালের ১৮ ডিসেম্বর "জাতীয় বা জাতিগত, ধর্মীয় এবং ভাষাগত সংখ্যালঘুদের অধিকার সংক্রান্ত ঘোষণাপত্র" জারি করে ঘোষণা করে যে, "রাষ্ট্রগুলি জাতীয় বা জাতিগত অস্তিত্ব রক্ষা করবে, তাদের নিজ নিজ অঞ্চলের মধ্যে সংখ্যালঘুদের সাংস্কৃতিক, ধর্মীয় এবং ভাষাগত পরিচয় পরিচয়ের প্রচারের শর্তগুলিকে উৎসাহিত করে"। এরপর ১৯৯৬ সালের এই দিনে সংখ্যালঘু কমিশন গঠন হয়। সেই থেকেই প্রত্যেক বছর ১৮ ডিসেম্বর সংখ্যালঘু অধিকার দিবস হিসেবে পালিত হয় আসছে। ভারতে সংখ্যালঘুদের অধিকার দিবসটি ভাষাগত, ধর্মীয়, জাতিগত সংখ্যালঘুদের অধিকারের প্রচার ও সংরক্ষণের জন্য একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ দিন। সংখ্যালঘুদের অধিকার দিবস উদযাপনের মাধ্যমে, রাজ্য সংখ্যালঘুদের সাথে সম্পর্কিত বিষয়গুলিতে মনোযোগ দেয় এবং সেইসাথে রাজ্যের মধ্যে সংখ্যালঘুদের অধিকার যাতে সুরক্ষিত থাকে তা নিশ্চিত করে।