Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

আগ্নেয়াস্ত্র সহ সন্দেহভাজন এক ব্যাক্তি গ্রেপ্তার


 

আগ্নেয়াস্ত্র সহ সন্দেহভাজন এক ব্যাক্তি গ্রেপ্তার 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : বর্ধমান শহরের উপকণ্ঠ এলাকা নবাবহাট থেকে আগ্নেয়াস্ত্র সহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পূর্ব বর্ধমান জেলা পুলিশের ডেপুটি পুলিশ সুপার (হেড কোয়ার্টার) অতনু ঘোষাল জানিয়েছেন, রবিবার সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের একটি দল নবাবহাটে নাকাচেকিং শুরু করে। সেই সময় একটি চার চাকা গাড়ি থেকে প্রভাত চন্দ্র নামে একজনকে আটক করা হয়। তাঁর কাছ থেকে একটি নাইন এম এম পিস্তল ও একটি ওয়ান শার্টার পিস্তল উদ্ধার হয়।

 এরপর ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ তাঁর বাসা বর্ধমান থানার লোকো আমবাগান রেল কোয়ার্টার থেকে ন'টি তাজা বোমা উদ্ধার করে নিয়ে আসে।

এরপরই পুলিশ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে। সোমবার ধৃত ব্যক্তিকে বর্ধমান আদালতে পেশ করা হয়। অন্যদিকে উদ্ধার হওয়া বোমা গুলোকে নিষ্ক্রিয় করার জন্য বোম্ব ডিসপোজাল স্কোয়ার্ড কে খবর দেওয়া হয়েছে।