Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

শীতের রাতে অসুস্থ পথচারীর পাশে


 

শীতের রাতে অসুস্থ পথচারীর পাশে 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : শীতের রাতে এক অসুস্থ পথচারিকে হাসপাতালে ভর্তি করল দুই যুবক। সাহায্যে এগিয়ে এল বর্ধমান থানার পুলিশ। এদিন সন্ধ্যায় বর্ধমান ওয়েভের সদস্য রাকেশ মন্ডলের নজরে পড়ে বিধানপল্লী ঘোষপাড়ায় একজন বছর চল্লিশের অসুস্থ মানুষ রাস্তার পাশে পড়ে আছেন। তিনি শীতে কাঁপছেন। ডায়েরিয়া হয়েছে। সামান্য শীতবস্ত্র বা জলটুকুও নেই।

 কিন্তু দীর্ঘক্ষণ  তেমন কেউই সাহায্যে এগিয়ে আসছেন না।লোকটি দ্রুত আরো অসুস্থ হয়ে শীতে কাঁপছেন। তিনি সংগঠনের সভাপতিকে বিষয়টি জানান। দ্রুত এগিয়ে আসেন শহরের তরুণ সমাজসেবী গৌরব সমাদ্দার।তার উদ্যোগে কম্বল ও অন্যান্য সাহায্য দেওয়া হয় তাকে। থানায় খবর গেলে বর্ধমান থানার পুলিশ আসে। অবশেষে তাকে বর্ধমান হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।