Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

পশু পাখি দত্তক নিয়ে ৪ যুবক যুবতির বাস্তুতন্ত্রের বার্তা


 

পশু পাখি দত্তক নিয়ে ৪ যুবক যুবতির বাস্তুতন্ত্রের বার্তা 


সেখ সামসুদ্দিন, মেমারি : আজ ৪ ডিসেম্ভর বিশ্ব বণ্যপ্রাণ দিবস উপলক্ষে পূর্ব বর্ধমানের ৪ যুবক যুবতি ৪টি বন‍্য পশু পাখি দত্তক নিলেন। এদিন সন্দীপন সরকার,  রূপাঞ্জন ঘোষ, সত্যজিৎ ঘোষ ও অদিতি দাস যথাক্রমে ১টি হেডগেহগ, ২টি বার্ডগেরিজার , ১টি জাভা স্প্যারো দত্তক নেন। আলিপুর চিরিয়াখানার অতিরিক্ত ডিরেক্টার পার্থ দেবনাথ এদিন ৩ জনের হাতে পশুপাখি দত্তকের সার্টিফিকেট তুলে দেন। তিনি জানান, এই ৪ জন ১ বছরের জন্য দত্তক নিয়েছেন। 

তরুণদের এইভাবে বন‍্যপ্রাণীকে ভালোবেসে এগিয়ে আসার জন্য কুর্ণিশ, ভবিষ্যতেও হয়তো অনেকে তাদের দেখে এগিয়ে আসবে। প্রসঙ্গত সত্যজিৎ ঘোষ অসুস্থ থাকায় এদিন তিনি চিড়িয়াখানায় আসতে পারেননি সশরীরে। দত্তক নেওয়া হেডগেহগ আদতে সজারুর মতন দেখতে ১ বন‍্যপ্রাণী, জাভা স্প্যারো ও বার্ডগেরিজার চড়ুই পাখির মত লুপ্তপ্রায় বন‍্যপাখি। 

দত্তক গ্রহিতাদের নাম লেখা বোর্ডও এদিন টাঙানো হয় তাদের খাঁচার সামনে যাতে অন্যরা দেখে উদ্বুদ্ধ হয়। দত্তক নেওয়া যুবক সন্দীপন সরকার,  রূপাঞ্জন ঘোষরা বলেন মানুষ যেমন কাউকে দত্তক নিয়ে তাদের ভবিষ্যতের অবলম্বন হয়ে এগিয়ে নিয়ে যায়, ঠিক তেমনই তারা এই ৪টি পশু পাখিকে দত্তক নিয়ে বার্তা দিতে চান বাস্তুতন্ত্রের তথা পরিবেশের ভবিষ্যতের অবলম্বন বন‍্যপ্রাণীরা। তাই তাদের দত্তক নিয়ে বার্তা দিতে চান তাদের আগলে রেখে যত্নে বাঁচিয়ে রাখার দায়িত্ব তাদের সকলেরই।