Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

রাধাদামোদর জীউ'র বার্ষিক উৎসব


 

রাধাদামোদর জীউ'র বার্ষিক উৎসব 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : বর্ধমান শহরের রাজগঞ্জের মহন্তস্থলে হোমিওপাথিক মেডিকেল কলেজ সংলগ্ন শ্রীশ্রী রাধাদামোদর জীউ'র বার্ষিক উৎসব ১০ দিন ব্যাপি শুরু হয়েছে। উৎসবের আয়োজক শ্রীশ্রী রাধাদামোদর জীউ সেবা ট্রাস্ট। ৬ ডিসেম্বর উৎসবের উদ্বোধন করেন বর্ধমান শ্রীচৈতন্য মঠ এর অধ্যক্ষ ত্রিদন্ডী স্বামী শ্রীমৎ ভক্তি জীবন আচার্য মহারাজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বর্ধমান উত্তরের মহকুমা শাসক তীর্থঙ্কর বিশ্বাস। উদ্বোধনী অনুষ্ঠানে অনেক বিশিষ্ট মানুষ উপস্থিত ছিলেন।

শ্রীশ্রী রাধাদামোদর জীউ মন্দিরের প্রধান সেবাইত  সুবলসখা ব্রক্ষ্মচারী জানান, ১৬ ডিসেম্বর পর্যন্ত উৎসব চলবে। প্রতিদিনই শ্রীমদ্ভগবদ পাঠ জ্ঞান যজ্ঞ সহ নানান অনুষ্ঠান হচ্ছে। ১৪ ডিসেম্বর বৃন্দাবন ও মায়াপুর এর সন্ত্রাসী পরিচালিত গীতাযজ্ঞ অনুষ্ঠিত হবে। ১৬ ডিসেম্বর মহাভোগ ও মহাপ্রসাদ বিতরণ হবে।

শ্রীশ্রী রাধাদামোদর জীউ সেবা ট্রাস্টের সদস্য ডাঃ তারক সরকার বলেন, মন্দিরের প্রধান সেবাইত সুবলসখা ব্রক্ষ্মচারী সকল ভক্তবৃন্দকে সাদর আমন্ত্রণ জানিয়েছেন।