Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

ট্রেলার এর ধাক্কায় বাইক আরোহীর মৃত্যু


 

ট্রেলার এর ধাক্কায় বাইক আরোহীর মৃত্যু 


কাজল মিত্র, আসানসোল : সালানপুর থানার আল্লাডি মোড়ের কাছে চিত্তরঞ্জন থেকে আসানসোল যাওয়ার প্রধান রাস্তার উপর  ট্রেলার এর ধাক্কায় এক বাইক আরোহীর মৃত্যু হয়েছে।

ঘটনার বিবরণে জানা যায়, আসানসোল এর দিক থেকে আসা একটি লোহার রড ভর্তি ট্রেলার  ঝাড়খন্ড এর দিকে যাবার সময় আল্লাডি মোড়ের কাছে‌ বাইক আরোহীকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই প্রাণ হারায় বাইক আরোহী। কালীপাথর এলাকার বাসিন্দা ওই বাইক আরোহীর নাম প্রানেস দাস (৩৫)। রূপনারায়নপুর ফাঁড়ির পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় ওই যুবককে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। পাশাপাশি পুলিশ ঘাতক ট্রেলারটিকে আটক করেছে।