Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

স্বয়ংসিদ্ধা মেলা শুরু হয়েছে বর্ধমান টাউন হল প্রাঙ্গণে


 

স্বয়ংসিদ্ধা মেলা শুরু হয়েছে বর্ধমান টাউন হল প্রাঙ্গণে  


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : সংসারে যারা হাল ধরেছে, সভ্যতায় যারা পাল তুলেছে, তুফান এলে যারা দাঁড় বেয়েছে, যাদের কাজে নাইকো বাধা, নেইকো মানা, ভুবন যাদের কাছে জানা যারা নিজের কাজে দাঁড়িয়ে আজ সবার মাঝে সেই স্বয়ংসিদ্ধা-দের নিয়ে বর্ধমান টাউন হল প্রাঙ্গণে শুরু হয়েছে স্বয়ংসিদ্ধা মেলা ২০২১। 

শনিবার প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি তথা বিধায়ক শম্পা ধাড়া, রাজ্য নগর উন্নয়ন সংস্থার অতিরিক্ত নির্দেশক শাওন সেন, জেলা পরিষদের মেন্টাল উজ্জল প্রামাণিক বর্ধমান সদর মহকুমা শাসক (উত্তর) তীর্থঙ্কর বিশ্বাস সহ গুসকরা, মেমারি, কালনা, কাটোয়া, দাঁইহাট পুরসভার প্রশাসকরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বর্ধমান পুরসভার প্রশাসক মন্ডলীর ভাইস চেয়ারপার্সন আইনুল হক।

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নারীদের ক্ষমতায়ন বাস্তবায়নে প্রথম থেকেই সচেষ্ট। স্বাস্থ্য সাথী কার্ড নারীদের ক্ষমতায়নের উল্লেখযোগ্য নজির। মহিলাদের স্বাবলম্বী করে তুলতে তিনি নানা প্রকল্প চালু করেছেন। এই স্বয়ংসিদ্ধা মেলাও তাঁরই ভাবনার ফসল। বর্ধমান টাউন হল প্রাঙ্গণে আয়োজিত মেলা চলবে আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত। মেলায় স্বয়ংসিদ্ধা-দের তৈরি হস্তশিল্প সামগ্রী প্রদর্শনী ও বিক্রির জন্য বসেছে ৩৭ টি স্টল। পাশাপাশি প্রতিদিনই রয়েছে বৈচিত্র্যপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠান।মেলা চলবে দুপুর ২ টো থেকে রাত ৮ টা পর্যন্ত।

শনিবার স্বয়ংসিদ্ধা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে ৮ টি স্বয়ম্ভর গোষ্ঠীর স্বয়ংসিদ্ধাদের হাতে বর্ধমান পুরসভার পক্ষ থেকে আর্থিক সহায়তার চেক প্রদান করা। এছাড়া ব্যাক্তিগত ক্ষেত্রেও কয়েকজনের হাতে চেক তুলে দেওয়া হয়। বর্ধমান পুরসভার পক্ষ থেকে এদিন প্রশিক্ষিত ১০০ জন স্বয়ংসিদ্ধার হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়। যাদের চাকরি পাকা। শীঘ্রই তারা চাকরিতে যোগ দেবে।