Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

পিকনিক স্পটে কড়া নজরদারি, গ্রেপ্তার ২৫


 

পিকনিক স্পটে কড়া নজরদারি, গ্রেপ্তার ২৫ 


কাজল মিত্র, সালানপুর : ২৫ ডিসেম্বর জমজমাট হয়ে উঠেছিল মাইথন। বহু দূরদূরান্ত থেকে মাইথনে পর্যটকদের ভিড় জমেছিল বড়দিনে। আর শান্তি বজায় রাখতে পুলিশের কড়া নজরদারি। পুরোপুরি ভাবে বন্ধ করা হয়েছে মাদক দ্রব্য। তাই কুলটি ট্রাফিক এ সি পি সুকান্ত ব্যানার্জী এবং কুলটি ট্রাফিক ১ এসিপি দেবব্রত দাসের উপস্থিতিতে পুলিশ প্রশাসন

 পিকনিক স্পট থেকে প্রায় ২৫ জনকে মদ্যপ অবস্থায় গ্রেপ্তার করা হয়। তাছাড়া মাইথনে ঘুরতে আসা আগত গাড়ি চালকদের যানবাহনে তল্লাশি চালানো হয় এবং দু চাকা গাড়ি চালকদের গাড়ি থামিয়ে সচেতন করা হয় ও বলা হয় হেলমেট ব্যাবহার করতে।