Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

শ্রমিক ও কৃষক স্বার্থে সিটু'র ডেপুটেশন



শ্রমিক ও কৃষক স্বার্থে সিটু'র ডেপুটেশন 


অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমান জেলার জামালপুরে সিপিআইএমের শ্রমিক সংগঠন সিটু'র পক্ষ থেকে সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে ডেপুটেশন দেয়। মূলত ১৫ দফা দাবি নিয়ে এই ডেপুটেশন হয়। সোমবার ব্লকের বিভিন্ন এলাকা থেকে শ্রমিক কৃষকরা মিছিল করে বিডিও অফিসে আসে।  সিপিএমের শ্রমিক সংগঠনের ওই কর্মসূচিতে  উপস্থিত ছিলেন জেলা ও ব্লক নেতৃত্ব সুকুমার মিত্র, মহাদেব হালদার, নারায়ণ ঘোষ, বিজন ঘোষ, সুরভি টুডু, মুস্তাক আহমেদ সহ অন্যান্য কর্মী সমর্থকরা। নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি রোখা, সাম্প্রতিক অতিবৃষ্টিতে নষ্ট হয়ে যাওয়া সব ফসলের জন্য ন্যূনতম ১৫০০০ টাকা ক্ষতিপূরণ, অবসর নেওয়া আই সি ডি এস কর্মীদের অবসরকালীন ৩ লক্ষ টাকা প্রদান, চুক্তিভিত্তিক শিক্ষকদের সম কাজে সম বেতন সহ নানা দাবি ছিল এদিনের ডেপুটেশনে।