Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

প্রাণী সম্পদ দপ্তরের পক্ষ থেকে গাভী বিতরণ

 


প্রাণী সম্পদ দপ্তরের পক্ষ থেকে গাভী বিতরণ 


অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমান জেলার জামালপুরে পঞ্চায়েত সমিতির মঞ্চের সামনে থেকে ব্লক প্রাণী সম্পদ দপ্তরের পক্ষ থেকে জামালপুরের ১৩ টি অঞ্চলের মধ্যে ১২  টি অঞ্চলের ১২ জন উপভোক্তা কে একটি করে বকনা গাভী দেওয়া হলো। তার সাথে তিন বস্তা করে গরুর খাবার ও গোহাল রক্ষণাবেক্ষণ এর জন্য ৩৬০০ করে টাকা।

 বৃহস্পতিবারের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক অলোক কুমার মাঝি, পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান, জয়েন্ট বিডিও গৌতম কুমার দত্ত, মৎস্য ও প্রাণী সম্পদ দপ্তরের কর্মাধ্যক্ষ সুনীল ধারা, বি এল ডি ও সনাতন গুঁই, কৃষি সঞ্চালক জয়দেব দাস সহ অন্যান্যরা। বিধায়ক অলোক কুমার মাঝি বলেন, রাজ্যের মানবিক সরকার সব সময়ই মানুষকে স্বনির্ভর করার লক্ষ্যে এগিয়ে চলেছেন। বিশেষ করে মহিলাদের স্বনির্ভর করায় দেশে বিদেশে দৃষ্টান্ত স্থাপন করেছেন। আর তারই ফলশ্রুতি এই ধরণের গাভী প্রদান। যার মাধ্যমে মহিলাদের স্বনির্ভর করা যাবে। মেহেমুদ খান জানান, রাজ্য সরকার সব সময়ই মানুষের পাশে আছেন।

 তাই বিভিন্ন প্রকল্পের মাধ্যমে মানুষকে স্বনির্ভর করা হচ্ছে। আজ যে গাভী দেওয়া হয় তার প্রতিটি ১৪০০০ টাকা করে দাম। এই গাভী প্রতিপালন করে এই মহিলারা স্বাবলম্বী হবেন বলে তিনি আশা প্রকাশ করেন।