Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী কক্ষের উদ্বোধন


 

বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী কক্ষের উদ্বোধন 


সেখ সামসুদ্দিন, মেমারি : বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উৎসব থেকে সঞ্চিত অর্থ ও এলাকাবাসীর সাহায্যে নির্মিত হয়েছে সুবর্ণজয়ন্তী কক্ষ। মেমারি থানার রাধাকান্তপুর হাইস্কুলের ঘটনা। ২০১৯ - ২০২০ সাল‌ জুড়ে সুবর্ণজয়ন্তী উৎসব পালন করা হয়। সেই সময়ে একটি সুভেনিয়ার প্রকাশ করার উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু কোভিড অতিমারি পরিস্থিতিতে স্কুল বন্ধ হয়ে যায়, ফলে সুভেনিয়ার প্রকাশ করা যায়নি। ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হওয়ায় স্কুল খুলেছে। সুবর্ণজয়ন্তী কর্মসূচিতে ২১ ডিসেম্বর রাধাকান্তপুর হাইস্কুল সুবর্ণজয়ন্তী স্মরনিকা প্রকাশ করার সঙ্গে সুবর্ণজয়ন্তী কক্ষের শুভ উদ্বোধন অনুষ্ঠান হয়।

 উদ্বোধন করেন মেমারি বিধানসভার বিধায়ক তথা পূর্ব বর্ধমান জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান মধুসূদন ভট্টাচার্য। উপস্থিত ছিলেন মেমারি ১ পঞ্চায়েত সমিতির সভাপতি বসন্ত রুইদাস, সহ-সভাপতি সেখ মোয়াজ্জেম, গোপগন্তার ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান অঞ্জনা মল্লিক, বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি ডাঃ সুদর্শন ভট্টাচার্য, বিদ্যালয়ের টিআইসি মৃত্যুঞ্জয় বটব্যাল সহ বর্তমান ও প্রাক্তন শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীরা।

 অনুষ্ঠানের সূচনা হয় বিদ্যালয় প্রাঙ্গনে থাকা সকল মনীষীদের মূর্তিতে মাল্যদান এর মধ্য দিয়ে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মৃত্যুঞ্জয় বটব্যাল জানান, কোভিড পরিস্থিতির জন‍্য সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের প্রায় ২ বছরের মাথায় সুবর্ণ জয়ন্তী কক্ষের উদ্বোধন ও স্মরণিকা প্রকাশ করা হল।