Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র-ছাত্রীদের কোভিড টিকাকরণ


 

বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র-ছাত্রীদের কোভিড টিকাকরণ 


Report : Pallab Das & Keramat Ali                     17th December 2021, Bardhaman


বর্ধমান বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ইঞ্জিনিয়ারিং কলেজ  ইউ আই টি। শুক্রবার বর্ধমানের গোলাপবাগ এলাকায় ইউ আই টি ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র-ছাত্রীদের কোভিড টিকাকরণ সম্পন্ন হলো। কোভিড অতিমারি পরিস্থিতিতে দীর্ঘ সময় কলেজের গেট খোলেনি। পরবর্তী সময়ে কলেজ খুললেও অফ লাইন পঠনপাঠন বন্ধ ছিল। 

ইউ আই টি'র অধ্যক্ষ ডঃ  অভিজিৎ মিত্র জানান, অফ লাইন পঠনপাঠন চালু হওয়ার পর ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায় প্রায় ৫০ জনের বেশি ছাত্র-ছাত্রীদের করোনার প্রথম ডোজের টিকাকরণ হয়নি। আবার দু-একজনের দ্বিতীয় টিকাকরণের দু এক দিন বাকি আছে, সেই সমস্ত ছাত্র-ছাত্রীদের নিয়ে কথা বলে কোভিশিল্ড টিকা দেওয়ার ব্যবস্থা করা হয়। 

সাথে সাথে এদিন ছাত্র সংগঠনের পক্ষ থেকে দীপাঞ্জন দাস জানান, কলেজের গেটের সামনে হেল্প ডেক্স করা হয়েছে, যেখান থেকে আজ স্যানিটাইজার ও মাক্স বিতরণ করা হয়। পাশাপাশি ভ্যাকসিন নিতে আসা ছাত্র-ছাত্রীদের সব রকমের সহযোগিতা করা হয়।