Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বর্ধমান পৌরসভার নতুন চেয়ারপার্সন ডাঃ মমতাজ সংঘমিতা চৌধুরী


 

বর্ধমান পৌরসভার নতুন চেয়ারপার্সন ডাঃ মমতাজ সংঘমিতা চৌধুরী 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : বর্ধমান পৌরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সন হলেন ডাঃ মমতাজ সংঘমিতা চৌধুরী। আজ কলকাতা থেকে তাকে এই নিয়োগপত্র দেওয়া হয়েছে এবং একই সঙ্গে নিয়োগের আদেশ বর্ধমান পৌরসভাতেও এসে পৌঁছেছে।

 উল্লেখ্য মমতাজ সংঘমিতা চৌধুরী বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র থেকে বিগত দিনে তৃণমূল কংগ্রেসের সাংসদ ছিলেন। বর্তমানে তিনি পশ্চিমবঙ্গ মাইনোরিটি ডেভেলপমেন্ট কমিশনের চেয়ারম্যান পদে রয়েছেন।

উল্লেখ্য অর্থলগ্নি সংস্থার একটি মামলায় বর্ধমান পৌরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সন প্রণব চ্যাটার্জী গ্রেপ্তার হওয়ার পর রাজ্য সরকার বর্ধমান পৌরসভার নতুন প্রশাসক নিয়োগ করেছে। রাজ্যপালের আদেশক্রমে পশ্চিমবঙ্গ সরকারের অতিরিক্ত সচিব অধ্যাপিকা ডাঃ মমতাজ সংঘমিতা'র নিয়োগপত্রে স্বাক্ষর করেছেন।