Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বেসরকারি অর্থলগ্নি সংস্থার মামলায় গ্রেপ্তার বর্ধমানের পৌর প্রশাসক


 

বেসরকারি অর্থলগ্নি সংস্থার মামলায় গ্রেপ্তার বর্ধমানের পৌর প্রশাসক 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : বর্ধমান পৌরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সন প্রণব চ্যাটার্জী'কে গ্রেপ্তার করেছে সিবিআই। জানাগেছে, একটি অর্থ লগ্নিকারী সংস্থার অর্থ তছরূপ মামলায় সিবিআই গ্রেপ্তার করেছে বর্ধমান পৌরসভার প্রশাসক প্রণব চ্যাটার্জি কে। শুত্রুবার তাঁকে আসানসোলের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পেশ করা হয়েছে। জানাগেছে, সিবিআই এর তরফে চার দিনের হেফাজতের আবেদন করা হলে বিচারক তিন দিন মঞ্জুর করেছেন।

এদিকে বর্ধমান পৌরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সন প্রণব চ্যাটার্জী গ্রেপ্তার হওয়ার ঘটনায় পূর্ব বর্ধমান জেলা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়ায়। এদিন বর্ধমান শহরের এন বসু রোডের তেলমাড়ুই পাড়ায় তাঁর বাসভবনে তল্লাশি অভিযান চালানোর পাশাপাশি ঢলদিঘী পেট্রোল পাম্পের বিপরীতে তাঁর অফিসেও তল্লাশি অভিযান চালায় সিবিআই।