Scrooling

৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বিজেপি ও কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান



বিজেপি ও কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : রবিবার বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চে বিজেপি এবং কংগ্রেস থেকে প্রায় ৫০০ জন তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। এদিনের যোগদান কর্মসূচীতে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের পূর্ব বর্ধমান জেলা সভাপতি বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি তথা বিধায়ক শম্পা ধাড়া, জেলা পরিষদের মেন্টর উজ্জ্বল প্রামাণিক, কর্মাধ্যক্ষ বাগবুল ইসলাম সহ অন্যান্যরা।

রবিবার সুজিত ঘোষ প্রায় ৩০০ জন অনুগামীদের সঙ্গে নিয়ে ঘরওয়াপসি হলেন। ২০১৯ সাল থেকে দলের সঙ্গে দূরত্ব বজায় রেখে বিজেপি'র ঘনিষ্ঠ হন। জানা যায়, সুজিত ঘোষ বিজেপি'র রাজ্য কমিটির সদস্য ছিলেন। আজ তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তাঁর হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দেন দলের পূর্ব বর্ধমান জেলা সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জী এবং মন্ত্রী স্বপন দেবনাথ। এছাড়া জাতীয় কংগ্রেসের এসসি-এসটি সেলের পূর্ব বর্ধমান জেলা সভাপতি পেশায় আইনজীবী কৈলাশ পাশোয়ান-সহ ১৪ জন আইনজীবী এদিন তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন।