Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

মাতৃ মন্ডলীর বার্ষিক সম্মেলন

 



মাতৃ মন্ডলীর বার্ষিক সম্মেলন 


কাজল মিত্র, সালানপুর : পশ্চিম বর্ধমানে ভারত সেবাশ্রম সংঘের অন্তর্ভুক্ত হিন্দু মিলন মন্দিরে মাতৃ মন্ডলীর ১৪তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।  চিত্তরঞ্জনে শ্রীমৎ স্বামী প্রেমানন্দজী মহারাজ প্রতিষ্ঠিত হিন্দু মিলন মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠান আয়োজিত হয়। 

রবিবার সম্মেলনের উদ্বোধন করেন আসানসোল পৌর নিগমের মুখ্য প্রশাসক অমর নাথ চ্যাটার্জী। উপস্থিত ছিলেন সর্ব ভারতীয় হিন্দু মিলন মন্দিরের মুখ্য সংগঠক শ্রীমৎ স্বামী গুরুপদনন্দজী মহারাজ, দুর্গাপুর আশ্রমের অধ্যক্ষ তথা পশ্চিম বর্ধমান হিন্দু মিলন মন্দিরের সভাপতি শ্রীমৎ স্বামী আত্মস্থানন্দজী মহারাজ এবং পশ্চিম বর্ধমান জেলা কমিটির সম্পাদক দিলীপ কুমার সাহা সহ ১৭টি মন্দিরের প্রতিনিধিরা। এদিন সম্মেলনে উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে পত্রিকা উন্মোচন করা হয়। পাশাপাশি সংগঠন নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া আরতি, ভোগ, প্রসাদ বিতরণের মধ্য দিয়ে সম্মেলন সুসম্পন্ন হয়।