Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

দীর্ঘ প্রতিক্ষার পর আম্রুত প্রকল্পে পানীয় জলের সংযোগ শুরু


 

দীর্ঘ প্রতিক্ষার পর আম্রুত প্রকল্পে পানীয় জলের সংযোগ শুরু 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে পৌর প্রশাসক মন্ডলীর প্রচেষ্টায় বর্ধমান শহরে আম্রুত জল প্রকল্পের সূচনা হলো। ৩০ নভেম্বর বর্ধমান পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডে প্রথম চালু হলো আম্রুত পানীয় জল পরিষেবার সংযোগের কাজ ।  

জননেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের  প্রথম লক্ষ্যেই হলো "সবার মাথায় ছাদ, সবার বাড়িতে পানীয় জল" সেই ভাবনার  ধারাবাহিকতায় বর্ধমান পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের জিলাপী বাগান এলাকায় আম্রুত জল প্রকল্প প্রথম বাস্তবায়িত হলো। এদিন আম্রুত জল প্রকল্পের উদ্বোধন করা হলো কৃষ্ণা কুণ্ডুর বাড়িতে জলের পাইপ লাইনের সংযোগ দিয়ে।

 এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান পৌরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সন প্রণব চ্যাটার্জী, ভাইস চেয়ারপার্সন আইনুল হক ও আলপনা হালদার, প্রশাসক মন্ডলীর অন্যতম সদস্য উমা সাঁই ও ডাঃ শঙ্খ শুভ্র ঘোষ সহ স্থানীয়  সমাজসেবী তথা তৃণমূল কংগ্রেসের পূর্ব বর্ধমান জেলার প্রাক্তন যুব সভাপতি রাসবিহারী হালদার এবং অন্যান্য বিশিষ্টজন। 

উদ্বোধনী অনুষ্ঠানে ভাইস চেয়ারপার্সন আইনুল হক সাংবাদিকদের জানান, এই আম্রুত জল প্রকল্পের জন্য প্রথম দামোদর নদের ইদিলপুরে খনন করার কাজ শুরু হয়েছিল। কিন্তু কিছু বালি মাফিয়াদের জন্য সেই প্রকল্প সরিয়ে ৯ কিলোমিটার দূরে অর্থাৎ সদর ঘাটে কাজ শুরু হয়ে আজ জল পরিষেবা কাজের আনুষ্ঠানিক সূচনা হলো । পানীয় জল সরবরাহের জন্য এখন পর্যন্ত ১০ টি মেশিন বসানো হয়েছে। বর্ধমান শহরে প্রথম সাড়ে ছয় হাজার কানেকশন দেওয়া হবে। পরে ধাপে ধাপে চৌত্রিশ হাজার এবং পরে আটান্ন হাজার বাড়িতে আম্রুত প্রকল্পে পানীয় জলের কানেকশন দেওয়া হবে।