Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে ভাইফোঁটার অনুষ্ঠান


 

ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে ভাইফোঁটার অনুষ্ঠান 


অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমান জেলার  জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেস পার্টি অফিসে এসে ব্লক সভাপতি মেহেমুদ খান সহ অন্যান্যদের ভাইফোঁটা দিলেন পঞ্চায়েত সমিতির সদস্যা, তৃণমূল কংগ্রেসের নেত্রী, ব্লকের প্রতিটি অঞ্চলের গোষ্ঠীর নেত্রীরা। এখানেও সম্প্রীতির নজির চোখে পড়ে। সকল বোনেরা মিলে মেহেমুদ খান, দেবু হেমব্রম, ব্লক ছাত্র পরিষদের সভাপতি বিট্টু মল্লিক, আজাদ রহমান সহ অন্যান্যদের কপালে মঙ্গল কামনায় ফোঁটা দেয়। তারা সকলে মিলে ভাইদের নানা উপহার দেয়।

 মেহেমুদ খান সকল বোনদের একটি করে শাড়ি দেন। তার সাথে খাওয়া দাওয়ার ব্যবস্থাও করেন। মেহেমুদ খান বলেন এটা এক অন্য অনুভূতি। তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের একজন মানুষ হলেও এতজন হিন্দু বোনেরা তাঁকে এসে ভাইফোঁটা দিলেন তাতে তিনি আপ্লুত। তিনি তাঁর সমস্ত বোনদের মঙ্গল কামনা করেন।