Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

রাজ্যে ১১টি নতুন থানা


 

রাজ্যে ১১টি নতুন থানা 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : পশ্চিমবঙ্গে বর্তমানে  মোট ২৩ টি জেলায় পুলিশ ফাঁড়ি ও থানার সংখ্যা মোট ৫০৬ টি।  রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় করতে নতুন থানা তৈরির পরিকল্পনা নিয়েছে বর্তমান সরকার। সেই অনুযায়ী রাজ্যে আরও ১১ টি নতুন থানা তৈরি করা হবে। এমনই সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।  আর সেই পরিকল্পনায় সীলমোহর দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। 

জানা গেছে, নতুন ১১ টি থানার মধ্যে বারাকপুর মহকুমায় তৈরি হবে ৮ টি থানা। বাকি তিনটি থানার মধ্যে একটি বীরভূমের কীর্ণাহারে, বাকি দুটি থানা হবে এসটিএফের অধীনে।

বারাকপুর মহকুমায় যে আটটি থানা তৈরি হবে সেগুলি হল, হালিশহর, নাগেরবাজার, দক্ষিণেশ্বর, কামারহাটি, জেটিয়া, শিবদাসপুর, বাসুদেবপুর এবং মোহনপুর। যেমন হালিশহর থানা তৈরি হবে বীজপুর থানা ভেঙে। আবার দমদমে নাগেরবাজার থানা তৈরি হবে। নাগেরবাজার মোড়ে কামারডাঙা ফাঁড়ি রয়েছে, সেখানেই তৈরি হবে নাগেরবাজার থানা। গুরুত্বপূর্ণ মোড়ে ওই থানা তৈরি হলে সাধারণ মানুষের খুব সুবিধা হবে। অন্যদিকে বেলঘড়িয়া থানা ভেঙে কামারহাটি ও দক্ষিণেশ্বর থানা তৈরি হবে। 

এছাড়া রাজ্য পুলিশে নতুন ৭৭৯টি পদ বাড়ছে বলে জানা গেছে। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি যথাযত রাখতে এবং পুলিশ প্রশাসনের কাজের সুবিধার জন্যই এমন সিদ্ধান্ত বলে জানা গেছে।