Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বিশ্ব বাংলা শারদ সম্মান প্রদান, কোন কোন পুজো কমিটি পেল পুরস্কার

 


বিশ্ব বাংলা শারদ সম্মান প্রদান, কোন কোন পুজো কমিটি পেল পুরস্কার


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : দুর্গা পুজোর সেরা সম্মান 'বিশ্ব বাংলা শারদ সম্মান’ পুরস্কার প্রদান করা হলো আজ। কলকাতা ছাড়া বাকি ১৮ টি জেলার পুজো কমিটিকে সেরা পুজো, সেরা প্রতিমা, সেরা মণ্ডপ এবং সেরা কোভিড সচেতনতা (স্বাস্থ্যবিধি)—বিভাগে ‘বিশ্ব বাংলা শারদ সম্মান-২০২১' প্রদান করা হয়। এই অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সেরা পুজো, সেরা মন্ডপ, সেরা প্রতিমা, এবং সেরা কোভিড সচেতনতা বিষয়ে প্রতিটি বিভাগে তিনটি করে পুরস্কার প্রদান করা হয়। সোমবার পূর্ব বর্ধমান জেলায় বিশ্ব বাংলা শারদ সম্মান প্রদান অনুষ্ঠানটি হয় জেলা শাসকের কনফারেন্স হলে। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সহ-সভাধিপতি দেবু টুডু, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, বর্ধমান পৌরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সন প্রণব চ্যাটার্জী, জেলা শাসক প্রিয়াঙ্কা সিংলা, জেলা পুলিশ সুপার কামনাশীষ সেন, অতিরিক্ত জেলা শাসক সানা আকতার, জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক কুশল চক্রবর্তী প্রমুখ। 

 এবছর পূর্ব বর্ধমান জেলায় সেরা পুজোর স্বীকৃতি পেয়েছে বর্ধমান ২ নম্বর ব্লকের বড়শুল জাগরণী, ২ নম্বর শাঁকারি পুকুর সার্বজনীন দুর্গাপূজা কমিটি এবং আলমগঞ্জ বারোয়ারি। সেরা পুজো বিজয়ী তিনটি পুজো কমিটিকেই রাজ্য সরকারের পক্ষ থেকে ট্রফি এবং ৫০ হাজার টাকা করে প্রদান করা হয়।

জেলায় সেরা মন্ডপের পুরস্কার প্রদান করা হয়  কাটোয়ার যাজিগ্রাম নবোদয় সংঘ দুর্গাপূজা কমিটি, শহর বর্ধমানের কেশবগঞ্জ বারোয়ারী দূর্গোৎসব এবং বর্ধমানের সবুজ সংঘ সর্বজনীন দূর্গোৎসব কমিটিকে। সেরা মন্ডপ বিজয়ী প্রত্যেকটি পুজো কমিটিকে ট্রফি ও ৩০ হাজার টাকা করে প্রদান করা হয়।

সেরা প্রতিমার তিনটি পুরস্কার পেয়েছে কালনার পুরাতন বাস ষ্ট্যান্ড বারোয়ারী ব্যবসায়ী সমিতি, গুসকরা যুব গোষ্ঠী এবং বর্ধমান শহরের তেলিপুকুর সুকান্ত স্মৃতি সংঘ। এই পুজো কমিটির প্রত্যেকটিকে ট্রফি এবং কুড়ি হাজার টাকা করে প্রদান করা হয়।

সেরা কোভিড সচেতনতার তিনটি পুরস্কার পেয়েছে বর্ধমান সদর দক্ষিণের উদয়ন সর্বজনীন দুর্গাপূজা কমিটি, বর্ধমান শহরের লাল্টু স্মৃতি সংঘ এবং পাল্লারোড পল্লী মঙ্গল সমিতি। তিনটি পুজো কমিটিকে ট্রফি ও কুড়ি হাজার টাকা করে প্রদান করা হয়।