Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

ছট ঘাট অপরিস্কার, কচুরিপানা ভর্তি জলাশয়


 


ছট ঘাট অপরিস্কার, কচুরিপানা ভর্তি জলাশয় 


কাজল মিত্র, চিত্তরঞ্জন : আর মাত্র একটা দিন,  তারপরই শুরু আস্থার উৎসব ছট পূজা। ইতিমধ্যেই পুজোর আচার অনুষ্ঠান শুরু হয়ে গেছে। চিত্তরঞ্জন শহর জুড়ে এই উৎসব হয়ে থাকে ধুম ধামের সাথে,  আস্থার সাথে আয়োজন করে এই পুজো। কিন্তু চিত্তরঞ্জন শহরে যেসকল ঘাট গুলিতে ছট ব্রতীরা পুজো করে তার মধ্যে বেশির ভাগ ঘাট গুলি অপরিষ্কার কচুড়িপানায় ভরে রয়েছে। ফলে অসুবিধার মধ্যে রয়েছে অনেক ছট ব্রতী। বিশেষ করে চিত্তরঞ্জন হাসপাতাল কলোনির  জলাশয় ভরে আছে ঘন কচুরিপানায় আর অন্যদিকে প্রতিমার কাঠামো সহ প্লাস্টিক ফুল ও নানা আবর্জনায়। এই অবস্থায় অতি দ্রুত এই জলাশয় পরিষ্কার করার দাবি জানিয়েছেন চিত্তরঞ্জনের অন্যতম শ্রমিক সংগঠনের নেতা ইন্দ্রজিৎ সিং। তিনি বলেন একদিনের মধ্যেই জলাশয় পরিষ্কার না করলে পুণ্যার্থীদের নোংরা জলেই স্নান করতে হবে যা অত্যন্ত অবমাননাকর। ৮ নভেম্বর থেকেই ছটের পূজো অর্চনা ক্রিয়া কর্ম শুরু হয়ে হয়ে গেছে কিন্তু হাসপাতাল কলোনির জলাশয়ের চেহারা এখনো অত্যন্ত অস্বস্তিকর।


 সেখানে গিয়ে দেখা গেল ঠিকাদারের লোকজন জলাশয়ের পাড় থেকে জঙ্গল পরিষ্কার করছেন  কিন্তু তারা জানিয়ে দেন জলাশয় পরিষ্কার করার দায়িত্ব তাদের নয়।বিষয়টি চিত্তরঞ্জন রেল কর্তৃপক্ষের সংশ্লিষ্ট আধিকারিককে জানালে তিনি বলেন গত বছর কিভাবে এই ব্যবস্থা করা হয়েছিল তা দেখে অতি দ্রুত তিনি উপযুক্ত পদক্ষেপ করবেন। এদিকে এই জলাশয় যার দায়িত্বে সেই শান্তনু বোস বলেন তিনি নিজের উদ্যোগে অতি দ্রুত জলাশয়ের কচুরিপানা পরিষ্কার করবেন যাতে ছট পুণ্যার্থীদের কোন অসুবিধা না হয়