Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

প্রয়াত বর্ষীয়ান রাজনীতিক তথা রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়


 

প্রয়াত বর্ষীয়ান রাজনীতিক তথা রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : প্রয়াত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রী সভার গুরুত্বপূর্ণ মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। বৃহস্পতিবার রাত সাড়ে ন'টা নাগাদ কলকাতার এস এস কে এম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। জানা গেছে, গত ২৫ অক্টোবর শ্বাসকষ্ট জনিত কারণে এস এস কে এম হাসপাতালে ভর্তি করা হয় তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান নেতা মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়কে। হৃদ যন্ত্রের সমস্যায় তাঁকে উডবার্ন ওয়ার্ড থেকে কার্ডিওলজি বিভাগে স্থানান্তরিত করা হয়েছিল। আজ সন্ধ্যায় সুব্রত মুখোপাধ্যায় এর শারীরিক অবস্থার অবনতি হয়। সেই খবর পেয়ে নিজের বাড়ির পুজো ছেড়ে এসএসকেএম হাসপাতালে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। কিন্তু চিকিৎসকদের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ করে কালীপুজোর দিনেই অমৃতলোকে পাড়ি দিলেন রাজনীতির যোদ্ধা সুব্রত মুখোপাধ্যায়।

এদিন এস এস কে এম  হাসপাতাল থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন।  তিনি বলেন, 'জীবনে আমি অনেক দুর্যোগ দেখেছি, কিন্তু সুব্রতদার মৃত্যু সবচেয়ে বড় দুর্যোগ। আলোর দিনে এত বড় অন্ধকার, ভাবতেই পারছি না। সুব্রতদার মরদেহ আমি দেখতে পারব না।'  শুক্রবার সকাল ১০টা থেকে সর্বসাধারণের শ্রদ্ধা জ্ঞাপনের জন্য সুব্রত মুখোপাধ্যায়ের মরদেহ নিয়ে যাওয়া হবে রবীন্দ্রসদনে। সেখান থেকে দুপুর ২টোর পর মরদেহ নিয়ে যাওয়া হবে মন্ত্রীর বালিগঞ্জের বাসভবনে। এরপর তাঁর প্রাণের ক্লাব একডালিয়া এভারগ্রিনে। 'সুব্রতদার মরদেহ আমি দেখতে পারব না', বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই শেষযাত্রায় থাকবেন না তিনি।