Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বিসিডিএ মেমারি জোনের বার্ষিক সভা


 

বিসিডিএ মেমারি জোনের বার্ষিক সভা 


সেখ সামসুদ্দিন, মেমারি : বেঙ্গল কেমিস্ট এ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন তথা বিসিডিএ মেমারি জোনের বার্ষিক সভা অনুষ্ঠিত হলো। রবিবার মেমারি কলেজের সভা কক্ষে অনুষ্ঠান হয়। উপস্থিত ছিলেন  বর্ধমান, কালনা, রাণীগঞ্জ, আসানসোল মহকুমা সংগঠনের নেতৃত্ব সহ মেমারি জোনের নেতৃত্ব। মেমারি ১ ব্লক, মেমারি ২ ব্লকের সংগঠনের সভাপতি, মন্তেশ্বর ও জামালপুর ব্লকের মেডিসিন ব্যবসায়ীবৃন্দ সভায় উপস্থিত ছিলেন। এদিনের সভায় খাদ্য সুরক্ষা দপ্তরের সহযোগিতায় ফুড সেফটি বিষয়ক সচেতনতা শিবির করা হয়।

 উপস্থিত ছিলেন বর্ধমান খাদ্য সুরক্ষা আধিকারিক অভীক পন্ডা, কালনা মহকুমার খাদ্য সুরক্ষা আধিকারিক শুভম ঘোষ ও কাটোয়া মহকুমার খাদ্য সুরক্ষা আধিকারিক স্বপ্নাঞ্জলী শাসমল। এদিন ওষুধ ব্যবসায়ীদের অবহিত করা হয় ফুড রেজিষ্ট্রেশন, লাইসেন্স করা কতটা আবশ্যক। অভীক পন্ডা জানান,  এ ধরনের সচেতনতা শিবির যে কোন সংস্থা উদ্যোগ নিলে তারা সব সময় থাকবেন।