Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

গভীর রাতে বাইক দুর্ঘটনায় মৃত্যু


 

গভীর রাতে বাইক দুর্ঘটনায় মৃত্যু 


অতনু হাজরা, জামালপুর : বাইক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একজনের। গুরুতর জখম আরও একজন। মেমারি- তারকেশ্বর রাজ্য সড়কের ঘটনা। জানা গেছে, রবিবার মধ্যরাতে একটি বাইকে চড়ে তিনজন জামালপুরের দিক থেকে মেমারির দিকে যাচ্ছিল। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি আঝাপুর ব্রীজে ধাক্কা মারে। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে। 

অপর একজনের অবস্থা গুরুতর। আরেকজন বেপাত্তা। মৃত এবং আহত ব্যাক্তিকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদের কারো পরিচয় জানা যায়নি।