Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

সম্প্রীতির ভাইফোঁটা


 

সম্প্রীতির ভাইফোঁটা 


অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমানের জামালপুরের মহিন্দরের তারামা মন্দির ট্রাস্ট সারা বছর স্বেচ্ছাসেবী সংগঠনের মত নানা সামাজিক কাজ করে থাকে। প্রতিবছর কালি পুজোর পর ভাইফোঁটার দিন তারা ভাইফোঁটার ব্যবস্থা করে।  এবছরও আজ ভাইফোঁটার দিনে তারা ভাইফোঁটার আয়োজন করে। তাদের ভাইফোঁটা একটু ভিন্নরকম। এখানে হিন্দু- মুসলিম নির্বিশেষে বোনেরা ভাইদের মঙ্গল কামনায় তাদের কপালে ফোঁটা দেয়। অনুষ্ঠানটির আয়োজন করেন তারামা ট্রাস্টের কর্ণধার দীপঙ্কর ঘোষ।

 আজকের এই অনুষ্ঠানে ভাইফোঁটা নিতে উপস্থিত ছিলেন জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান, জামালপুর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ভুতনাথ মালিক ও পাড়াতল ১ নং পঞ্চায়েত প্রধান উত্তম হাজারী। আজকের এই শুভ দিনে এলাকার শতাধিক বাচ্চাদের হাতে নতুন পোশাক তুলে দেওয়া হয় সংস্থার পক্ষ থেকে। মেহেমুদ খানকে সংস্থার পক্ষ থেকে শীতের পোশাক পরিয়ে বরণ করা হয়। 

মেহেমুদ খান বলেন প্রতিবছরই এই সম্প্রীতির ভাইফোঁটায় তিনি উপস্থিত থাকেন। তিনি আরো বলেন সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির গড়েছে এই তারমা ট্রাস্ট। তিনি এই সংস্থার সমৃদ্ধি কামনা করেন।