Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

একরাতে সরকারি আবাসনের তিনটি ফ্ল্যাটের তালা ভেঙে চুরি


 

একরাতে সরকারি আবাসনের তিনটি ফ্ল্যাটের তালা ভেঙে চুরি 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : শহর বর্ধমানে চোরের উপদ্রপ বেড়েছে। বাড়ি ফাঁকা রেখে কোথাও যাওয়ার উপায় নেই। বাড়ি ফাঁকা থাকলেই সর্বসান্ত হতে হবে। শুক্রবার রাতের ঘটনার খবর ছড়িয়ে পড়তেই শহরবাসী রীতিমতো আতঙ্কিত। এদিন রাতে বর্ধমানের সাধনপুর সরকারি হাউসিং ক্যাম্পাসে ৩টি ফ্ল্যাটে ভয়াবহ চুরির ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে। তিনটি ফ্ল্যাটে একই কায়দায় চুরি হয়েছে। ফ্ল্যাটের উল্টো দিকের ফ্ল্যাটের দরজায় লাগিয়ে দিয়ে চোরের দল তালা ভেঙে কাজ হাসিল করেছে।

 বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের নার্স সোমা সাধু। তিনি সাধনপুরে রেন্টাল হাউসিং এষ্টেটের এন ব্লকে থাকেন। শুক্রবার রাতে ডিউটিতে গিয়েছিলেন। তাঁর ফ্ল্যাটের তালা ভেঙে চুরি হয়েছে। বর্ধমান উন্নয়ন পর্ষদের ইঞ্জিনিয়ার সৌনক মিশ্র এফ -১ ফ্ল্যাটে থাকেন। তাঁর ফ্ল্যাটেও চুরি হয়েছে। এছাড়া এস-৮ ফ্ল্যাটের বাসিন্দা কৌশিক সামন্ত ঘরের তালা ভেঙে চুরি হয়েছে। ঘরের আলমারি, বিছানা সহ জিনিসপত্র তছনছ করার সঙ্গে সোনার গয়না, নগদ টাকা ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র নিয়ে চম্পট দিয়েছে চোরের দল। এখন প্রশ্ন উঠেছে হাই সিকিউরিটি এলাকার মধ্যবর্তী জোনে যদি এভাবে চোরের দল তান্ডব চালায় তাহলে শহরবাসী কতটা সুরক্ষিত ?