Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বর্ধমান-কাটোয়া রোডে মর্মান্তিক দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু


 

বর্ধমান-কাটোয়া রোডে মর্মান্তিক দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে পাঁচ জনের। শুক্রবার ভোর রাতে ঘটনাটি ঘটেছে বর্ধমান কাটোয়া রোডে কামনাড়া এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত সকলের বাড়ি মুর্শিদাবাদের বড়ঞা থানার সোদপাড়া এলাকায়। একটি চারচাকা গাড়ি চড়ে এগারো জন কলকাতা থেকে মুর্শিদাবাদ যাচ্ছিলেন। ভোর রাতে বর্ধমান কাটোয়া রোডের কামনাড়া এলাকায় চারচাকা গাড়িটি একটি ডাম্পারে ধাক্কা মারে। গাড়ির প্রত্যেকেই গুরুতর জখম হয়। আহতদের উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক পাঁচজনকে মৃত বলে ঘোষণা করেন। আহত বাকি ৬ জন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে বলে জানা গেছে।