Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

সমবায় সপ্তাহ উদযাপনে রক্তদান শিবির


 

সমবায় সপ্তাহ উদযাপনে রক্তদান শিবির 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : সমবায় সপ্তাহ উপলক্ষে শনিবার এক রক্তদান শিবির আয়োজিত হল বর্ধমান ১ ব্লকের দেপাড়া সমবায় সমিতি প্রাঙ্গণে। ১৪ থেকে ২০ নভেম্বর দেশ জুড়ে পালিত হল জাতীয় সমবায় সপ্তাহ। শেষ দিনে সামাজিক কর্মসূচির অঙ্গ হিসেবে এই রক্তদান শিবিরের আয়োজন। রক্তদাতাদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ কুমার মালিক, কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৌমেন কোনার, সমাজ সেবী কাকলি গুপ্ত, রাজেন মুখার্জী, অরিন্দম কোনার সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিত্বগন। বিধায়ক নিশীথ মালিক বলেন, তারা রাজনৈতিক দল হিসেবে অনেক রক্তদান শিবির আয়োজন করছেন, কিন্তু একটা সমবায় সমিতির উদ্যোগে রক্তদান শিবির হচ্ছে, এরকম উদাহরণ নেই। 

মানুষের প্রয়োজনে রক্তের অভাব মেটাতে সমিতির এই উদ্যোগ দৃষ্টান্ত স্থাপন করলো। কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৌমেন কোনার রক্তদানের উপকারিতা তুলে ধরে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। এই রক্তদান শিবিরে পঞ্চাশ জন রক্তদান করেন। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট উদ্দীপনা দেখা যায়