Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

মাছের চারা ও খাবার প্রদানে মৎস্য চাষীদের সহায়তা


 

মাছের চারা ও খাবার প্রদানে মৎস্য চাষীদের সহায়তা 


অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমান জেলায় আত্মা প্রকল্পে জামালপুর ব্লক কার্যালয়ে মৎস্য চাষীদের সহায়তা করা হলো আজ। জামালপুর ব্লক কৃষি অধিকর্তা করণের পক্ষ থেকে ২০ জন মাছ চাষীর হাতে ৬০০ পিস করে মাছ ও ৪০ কেজি করে মাছের খাবার তুলে দেওয়া হলো।

 আজকের এই মাছের চারা ও খাদ্য প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান, সহ সভাপতি দেবু হেমব্রম, পূর্ত কর্মাধ্যক্ষ ভুতনাথ মালিক, কৃষি কর্মাধ্যক্ষ দিলীপ ঘোষ, ব্লক কৃষি অধিকর্তা করণের পক্ষ থেকে বিটিএম পল্লব কুমার দাস, মৎস্য ও প্রাণী কর্মাধ্যক্ষ সুনীল ধারা সহ অনেকে। মেহেমুদ খান বলেন, রাজ্য সরকার সমস্ত শ্রেণীর মানুষের পাশেই সব সময় দাঁড়াচ্ছেন তাঁদের আর্থিক সহায়তা সহ অন্যান্য সাহায্য করে তাঁদের স্বাবলম্বী করছেন। আজ তারই একটা প্রয়াস দেখা  গেল এই ২০ জন মাছ চাষিদের এই সাহায্য তাদের স্বাবলম্বী হতে সাহায্য করবে। এই সাহায্য পেয়ে সাধারণ এই মাছ চাষিরা খুবই খুশি