Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

গ্রাম জুড়ে বাঘের আতঙ্ক


 

গ্রাম জুড়ে বাঘের আতঙ্ক 


গৌতম দাস, ভাতাড় : সাত সকালেই গোটা গ্রাম জুড়ে বাঘের আতঙ্ক। ভাতাড় থানা অন্তর্গত এড়াচিয়া গ্রামের আদিবাসী পাড়ার ঘটনা। স্থানীয় সূত্রে জানা যায়, আদিবাসী পাড়ার কয়েকজন বুধবার সকালে শৌচকর্ম করতে গিয়ে খাঁচার মধ্যে বাঘের মতো একটি জন্তু দেখতে পায়। এই খবর চাউর হতেই ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। প্রচুর মানুষ ভিড় জমায় এই বাঘের মতো জন্তু টিকে দেখার জন্য। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বন দপ্তরের বর্ধমান বিভাগের কর্মীরা। তাঁরা এসে জন্তুটিকে দেখার পর জানান, বাঘের মতো দেখতে হলেও এই প্রাণীটি আসলে বাঘরোল।

 বন দপ্তরের কর্মীরা এলাকার মানুষের কাছে জানতে চান খাঁচার ভেতর বাঘরোলটিকে আটক করলো কারা। যদিও এলাকার কেউই মুখ খোলেননি। বন দপ্তরের কর্মীরা বাঘরোলটিকে উদ্ধার করে নিয়ে যাবার আগে বলেন, এই ধরণের খাঁচা বানানো ও বন্যপ্রাণী শিকার করা দন্ডনীয় অপরাধ। এই ঘটনাটি কে বা কারা করেছে তদন্ত করে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

তবে সূত্রের খবর, এড়াচিয়া গ্রামে কয়েকটি পোল্ট্রি ফার্ম আছে। রাতের অন্ধকারে অজানা জন্তু ফার্মে হানা দিয়ে মুরগি ধরে খেয়ে নেয়। ক্ষতির মুখে পড়তে হয় ফার্ম মালিকদের। তাই লোকসানের হাত থেকে বাঁচতে জন্তুটিকে ধরতেই খাঁচা বসিয়েছিল। এছাড়া অন্য কোনও উদ্দেশ্য ছিল না। তবে ঘটনা যাইহোক বন দপ্তরের কর্মীরা জানান, চোরা শিকারি নাকি অন্য কিছু আসল সত্য জানতে পুলিশের সহযোগিতায় তদন্ত হবে।