Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল


 

তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল 


রাধামাধব মণ্ডল, আউসগ্রাম : পাণ্ডুরাজার ঢিবি থেকে ছোড়া ফাঁড়ি পর্যন্ত প্রতিবাদ মিছিল করলো তৃণমূল  কংগ্রেস।  রামনগর অঞ্চল তৃণমূল কংগ্রেসের ডাকে ত্রিপুরাতে দলীয় নেতৃত্বকে আক্রমণের প্রতিবাদে এদিন মিছিল করে তৃণমূল। এই প্রতিবাদ মিছিলের নেতৃত্ব দেন রামনগর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি আসগর সেখ, আউসগ্রাম ২ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রামকৃষ্ণ ঘোষ, অর্ঘ্য বিশ্বাস, দেবদাস সরকাররা। মিছিলে উপস্থিত ছিলেন রামনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান সুকুমার আঁকুড়ে, উপপ্রধান সেখ জিয়াউল হকরা।

ত্রিপুরাতে পৌর নির্বাচনকে কেন্দ্র করে, বিজেপির বিপ্লব দেবের সরকার যে ভাবে, তৃণমূল নেতৃত্বের উপর আক্রমণ করছে, মিথ্যা মামলা দিয়ে আটকে দিচ্ছে, গণতন্ত্রকে হত্যা করছে, এদিন তারই প্রতিবাদে পথে নামে রামনগর অঞ্চলের হাজার দেড়েক মানুষ। স্বতঃফূর্ত ভাবে পায়ে হাঁটার মিছিলটি বুধবার বিকেলে পাণ্ডুকের পাণ্ডুরাজার ঢিবি থেকে শুরু হয়। চার কিলোমিটার পায়ে হেঁটে মিছিল শেষ হয় মল্লিকপুর হাসপাতালের ডাঙায়।

মিছিল শেষে বক্তব্য রাখেন তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান নেতা আসগর সেখ, আউসগ্রাম ২ ব্লক তৃণমূলের সভাপতি রামকৃষ্ণ ঘোষ এবং পি পি ডি হাইস্কুলের শিক্ষক পরেশনাথ বন্দ্যোপাধ্যায়।