Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বিজেপি সহ অন্যান্য দলের ৬০ জন তৃণমূলে যোগ দিলেন


 

বিজেপি সহ অন্যান্য দলের ৬০ জন তৃণমূলে যোগ দিলেন 


সেখ সামসুদ্দিন, মেমারি : বিজেপি সহ অন্যান্য দলের ৬০ জন তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার মেমারি বিধানসভার নিমো ২ অঞ্চলের মহেশডাঙ্গা ক্যাম্প উত্তরপাড় তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে বিড়ি শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে একটি সভা অনুষ্ঠিত হয়। মহেশডাঙ্গা উত্তর বাজার ব্রীজ পার্শ্ববর্তী মাঠে এই সভায় বিজেপি সহ অন্যান্য দল থেকে ৬০ জন তৃণমূল কংগ্রেসে যোগ দেন। মেমারির বিধায়ক মধুসূদন ভট্টাচার্য তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়েছেন।

 উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস নেতা অচিন্ত্য চ্যাটার্জী, আইনজীবী রাহুল সিং, ব্লকের সহ সভাপতি সন্দীপ পরামানিক, এসটি সেলের সভাপতি কৃষ্ণ সরেন, তৃণমূল ছাত্র পরিষদের সহ-সভাপতি সুরজ মন্ডল, অঞ্চল সভাপতি প্রসেনজিৎ মল্লিক সহ অন্যান্য নেতৃত্ব। সভায় মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।