Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী'কে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের দায়ে গ্রেপ্তার যুবক



সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী'কে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের দায়ে গ্রেপ্তার যুবক 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : সোশ্যাল মিডিয়ায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-কে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে গ্রেপ্তার এক যুবক। আদিবাসী সম্প্রদায়ের ওই যুবকের নাম সঞ্জিত মুর্মু। ধৃত যুবকের বাড়ি পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার আমাদপুর গ্রামে।

জানা গেছে, রাজ্যের মুখ্যমন্ত্রী একটি অনুষ্ঠান সোশ্যাল মিডিয়ায় লাইভ সম্প্রচারিত হচ্ছিল। সেই সোশ্যাল মিডিয়ায় সম্প্রচারিত ভিডিও'র কমেন্ট বক্সে একটি কুরুচিকর মন্তব্য করে ওই যুবক। এরপর তৃণমূল কংগ্রেসের আমাদপুর অঞ্চল সভাপতি ওই যুবকের বিরুদ্ধে মেমারি থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে রবিবার মেমারি থানার পুলিশ প্রাথমিক তদন্তের পর ওই যুবককে গ্রেপ্তার করেছে।