Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

আবাস দিবসে নিজের ঘরে সরস্বতী


 

আবাস দিবসে নিজের ঘরে সরস্বতী 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : সরস্বতী আজ নিজের ঘরে ঢুকলো। তাঁর অনেক দিনের সাধ মিটলো। মনের ইচ্ছাও পূরণ হলো আজ। ২০ নভেম্বর আবাস দিবস। এই দিনটিতেই সে তার নতুন বাড়িতে প্রবেশ করলো। 

মেমারির নি:শঙ্ক গ্রামের সরস্বতী ভট্টাচার্য গত আর্থিক বর্ষে বাংলার আবাস যোজনাতে একটি ঘর পেয়েছিল। এক লক্ষ কুড়ি হাজার টাকা, সঙ্গে একশো দিনের কিছু টাকা পেয়েছিল। আর নিজের কিছু সঞ্চয় ছিল সেটি দিয়ে একটি ছোট্ট বাড়ি সে তৈরি করেছে। একমাত্র সন্তান আর পুত্রবধুকে নিয়ে ছোট্ট পরিবার। সেই পরিবারের আজ খুশির দিন। আবাস দিবসে সকাল থেকে নিজের বাড়িটিকে সবাই মিলে মনের মতো করে সাজিয়েছিল। কলা গাছ, কলসি, বেলুন দিয়ে সাজিয়েছিল। পরে নিজেরাই একটি ফিতে কেটে গৃহে প্রবেশ করে। 

আজ সারা জেলা জুড়ে আবাস দিবস পালিত হলো। তারই অঙ্গ হিসাবে মেমারি-১ পঞ্চায়েত সমিতির বিভিন্ন গ্রামেও দিনটি পালিত হয়। মেয়াদি ১ পঞ্চায়েত সমিতির সভাপতি বসন্ত রুইদাস বলেন, আমরা দিনটি যথাযথ মর্যাদায় পালন করলাম। প্রতিটি গ্রামে যাদের যাদের বাড়ি এখনো সম্পূর্ণ হয়নি তাদের বাড়ি যাওয়া হয়। তাদের তাড়াতাড়ি শেষ করতে বলা হয়েছে। মেমারি-১ ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক অংশুমান ঘোষ জানান, আমরা এই দিন দশটা পঞ্চায়েতে ছয়টি বাড়িতে গৃহ প্রবেশ অনুষ্ঠান করেছি আর কয়েক জায়গায় ভিত পুজোও করা হয়।