Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

জন্মভিটেয় বীর বিপ্লবী'কে শ্রদ্ধা


 

জন্মভিটেয় বীর বিপ্লবী'কে শ্রদ্ধা 

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : বিপ্লবী বটুকেশ্বর দত্ত'কে স্মরণ করলো খণ্ডঘোষের ওঁয়াড়ি গ্রাম। ভারতের স্বাধীনতা আন্দোলনের বীর যোদ্ধা  বটুকেশ্বর দত্ত এই গ্রামেই জন্ম গ্রহণ করেছিলেন। আজ তাঁর ১১২ তম জন্ম দিন।  বিপ্লবী বটুকেশ্বর দত্তে’র জন্মভিটেয় আজ বীর বিপ্লবী বটুকেশ্বর দত্ত'র জন্ম দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হল। করোনা পরিস্থিতির জন্য এবছর তিনদিনের পরিবর্তে এক দিনেই উৎসব আয়োজিত হলো।

বটুকেশ্বর দত্ত স্মৃতি সংরক্ষন কমিটি বীর বিপ্লবীর জন্ম দিবস উদযাপনের আয়োজন করে। জাতীয় পতাকা উত্তোলন এবং বিপ্লবী বটুকেশ্বর দত্ত'র আবক্ষ মূর্তিতে মাল্যদানের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। ১১২ টি মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে বীর বিপ্লবী বটুকেশ্বর দত্ত'র প্রতি শ্রদ্ধা জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান সদর দক্ষিন মহকুমা শাসক কৃষ্ণেন্দু কুমার মন্ডল, খণ্ডঘোষ ব্লকের বিডিও সত্যজিৎ কুমার, খণ্ডঘোষ বিধানসভার বিধায়ক নবীন চন্দ্র বাগ, খন্ডঘোষ থানার অফিসার ইনচার্জ পুষ্পেন্দু জানা, খণ্ডঘোষ গ্রাম পঞ্চায়েতের প্রধান হারু সাঁতরা, বটুকেশ্বর দত্ত স্মৃতি সংরক্ষন কমিটির সম্পাদক মধুসূদন চন্দ্র, ইতিহাস গবেষক ডঃ সর্বজিৎ যশ সহ গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির কর্মকর্তা এবং বিশিষ্ট জনেরা।

বটুকেশ্বর দত্ত স্মৃতি সংরক্ষন কমিটির সম্পাদক মধুসূদন চন্দ্র জানান, খণ্ডঘোষ এলাকার বিভিন্ন মণীষীদের স্মৃতি বিজড়িত স্থান গুলিকে  ঐতিহাসিক স্থানের রূপ দেওয়ার জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন।