Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বন্যার্তদের পাশে উপ প্রধান


 

বন্যার্তদের পাশে উপ প্রধান 


অতনু হাজরা, জামালপুর :  দুদিন বৃষ্টি ও ডিভিসির জল ছাড়ায়  দামোদরে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। জামালপুরে দ্বীপেরমানা গরমে নদীর ধারে বাঁধের উপর বসবাসকারী বেশ কয়েকটি পরিবারকে ওই গ্রামেরই প্রাইমারি স্কুলে নিয়ে এসে রাখা হয়েছে। জামালপুর ১ নং পঞ্চায়েত থেকে সব ব্যবস্থা করা হয়। শনিবার সেই স্কুলে ওই বন্যার্ত মানুষদের পাশে গিয়ে ব্যক্তিগত ভাবে দাঁড়ালেন উপ প্রধান সাহাবুদ্দিন মন্ডল ওরফে পাঞ্জাব।

 তিনি নিজে ব্যক্তিগত উদ্যোগে চাল, ডাল, তেল, আলু সোয়াবিন, সাবান, মাস্ক সহ নানা প্রয়োজনীয় জিনিস তাদের হাতে তুলে দেন। সবচেয়ে বড় কথা ওখানে দুজন সন্তানসম্ভবা মা আছেন। সাহাবুদ্দিন বাবু জানান, ওই দুই সন্তানসম্ভবা মায়েদের জন্য তিনি বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছেন। এছাড়াও ওখানে একটি বাচ্ছা ছেলে আছে তার জন্য দুধ সহ উপযুক্ত ব্যবস্থা তিনি করেছেন বলে জানান।

 তিনি আরো বলেন হঠাৎ করেই রাজ্যের বেশ কয়েকটি জেলায় বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনপ্রতিনিধিদের এই সময় বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে বলেছেন। সেই কারণেই তিনি আজ ছুটে এসেছেন। শুধু আজই নয় পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তিনি এই অসহায় পরিবারগুলোর পাশে থাকবেন বলে জানান।