Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বাড়ি বাড়ি ঘুরে দুঃস্থজনে 'মিলিত প্রয়াস' এর বস্ত্র প্রদান


 

বাড়ি বাড়ি ঘুরে দুঃস্থজনে 'মিলিত প্রয়াস' এর বস্ত্র প্রদান 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট সংবাদ প্রভাতী : বাঙালির সবথেকে বড় উৎসব হলো দুর্গাপূজা। পুজোর আনন্দ সকল শ্রেণীর মানুষের সাথে ভাগ করে নেবার উদ্দেশ্যে 'মিলিত প্রয়াস' এক অভিনব উদ্যোগ গ্রহন করেছে। 

দু'দিন ধরে বর্ধমান শহর লাগোয়া এলাকায় বাড়ি বাড়ি ঘুরে প্রায় ১০০ জন দুঃস্থ মহিলা, ২০ জন পুরুষ ও ৩০ জন শিশুর হাতে পুজোর উপহার হিসেবে নুতন জামাকাপড় তুলে দেওয়া হয়। 

মিলিত প্রয়াসের সম্পাদক প্রতনু রক্ষিত জানান,  সংস্থার সমস্ত সদস্যদের নিয়ে বংপুর চাষীমানা, আঁজির বাগান, বাঁধপাড়, বহরপুর সহ বেশ কিছু এলাকায় দু'দিন ধরে ঘুরে শাড়ি, লুঙ্গি, গেঞ্জি, বাচ্চাদের জামা প্রদান করা হয়। মহিলারা নিজের পছন্দের শাড়ি বেছে নেন। তাদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো।