Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

দুর্গা পূজা উপলক্ষ্যে প্রশাসনিক বৈঠক


 

দুর্গা পূজা উপলক্ষ্যে প্রশাসনিক বৈঠক 


অতনু হাজরা, জামালপুর : আর কয়েকদিন পরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পূজা। আপামর বাঙালি মেতে উঠবে তাদের  শ্রেষ্ঠ উৎসবে। কিন্তু এখনও কোভিড পরিস্থিতি স্বাভাবিক হয়নি। মঙ্গলবার তাই জামালপুরের পুজো কমিটিগুলিকে নিয়ে একটি প্রশাসনিক বৈঠক করলো জামালপুর ব্লক প্রশাসন।

 এই বৈঠকে উপস্থিত ছিলেন জামালপুরের বিডিও শুভঙ্কর মজুমদার, পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান, সহ সভাপতি দেবু হেমব্রম, পূর্ত কর্মাধ্যক্ষ ভুতনাথ মালিক, জামালপুর থানার অফিসার ইন চার্জ মিঠুন ঘোষ, বি এল আর ও পার্থ ঘোষ, বিদ্যুৎ দফতরের আধিকারিক মৃগাঙ্ক মান্না, হাসপাতালের ডাক্তারবাবু আনন্দ মোহন গড়াই সহ অন্যান্যরা। 

মূলত কোভিডিবিধি মেনে আরো যা সরকারি নিয়ম আছে সেগুলো পুজো কমিটিগুলোর কাছে তুলে ধরা হয়। প্রথমেই পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান সকল পূজা কমিটিগুলিকে অভিনন্দন জানান। সঠিকভাবে সঠিক নিয়ম মেনে সকলকে পুজো করার কথা বলেন। মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক কমিটিগুলোকে পুজো উপলক্ষ্যে যে অনুদান  দিচ্ছেন তা সঠিকভাবে ব্যবহার করার কথা বলেন। জামালপুর থানার ওসি মিঠুন ঘোষ পুঙ্খনাপুঙ্খ ভাবে বুখিয়ে দেন। বিডিও শুভঙ্কর মজুমদার জানান যাঁরা এখনো পুজোর পারমিশন করতে পারেন নি আগামী ৭ ও ৮ অক্টোবর ব্লকে বিশেষ ক্যাম্প করে তার ব্যবস্থা করা হবে।