Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

রাইস মিল মালিক সংগঠনের বস্ত্রদান কর্মসূচি


 

রাইস মিল মালিক সংগঠনের বস্ত্রদান কর্মসূচি 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট সংবাদ প্রভাতী : বর্ধমান ডিস্ট্রিক্ট রাইস মিলস অ্যাসোসিয়েশন প্রত্যেক বছরই শারদ উৎসবের প্রাক্কালে দুস্থ অসহায় মানুষদের মধ্যে বস্ত্র বিতরনের আয়োজন করে থাকে। এ বছরও তার ব্যতিক্রম হয়নি।

 ৫ অক্টোবর মহালয়ার পুন্য তিথিতে বর্ধমান ডিস্ট্রিক্ট রাইস মিলস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শহর বর্ধমানের বিভিন্ন এলাকার আর্থিক ভাবে পিছিয়ে পড়া এবং দুস্থ প্রায় ৫০০ জনের বেশি মহিলার হাতে তুলে দিল নতুন শাড়ি। 

এই কর্মসূচির সূচনা করেন। বর্ধমান জেলার পুলিশ সুপার কামনাশীষ সেন। উপস্থিত ছিলেন বর্ধমান জেলা রাইস মিলস অ্যাসোসিয়েশনের কার্যকরী সভাপতি আব্দুল মালেক, সহ-সভাপতি বংশী বদন শ্যাম, সম্পাদক সুব্রত মন্ডল, সহ-সম্পাদক হীরেন পাঁজা, কোষাধ্যক্ষ কাঞ্চন সোম সহ সংগঠনের অন্যান্য পদাধিকারীরা।