Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বন্যাদুর্গতদের পাশে ত্রাণ নিয়ে ব্লক তৃণমূল কংগ্রেস


 

বন্যাদুর্গতদের পাশে ত্রাণ নিয়ে ব্লক তৃণমূল কংগ্রেস 


অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমানের ৬ টি বিধানসভা এলাকা বন্যাপ্লাবিত হয়েছে। যার মধ্যে রয়েছে জামালপুর ব্লক। মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী দলীয়ভাবে সকল বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন সমস্ত জনপ্রতিনিধিদের। সেই মোতাবেক পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই ৬ টি বিধানসভার বন্যাদুর্গতদের জন্য ত্রাণের ব্যবস্থা করা হয়। এছাড়াও বিধায়ক অলোক কুমার মাঝির বিধায়ক তহবিল থেকে ত্রিপলের ব্যবস্থাও করা হয়। প্রায় ২০০০ জন মানুষের হাতে  খাদ্য সামগ্রী তুলে দেওয়া হচ্ছে। মঙ্গলবার অমরপুর ও তার সংলগ্ন গ্রামগুলোতে প্রায় ২০০ জনের হাতে এই খাদ্য সামগ্রী তুলেদেন বিধায়ক তথা জেলার যুব তৃণমূলের সভাপতি অলোক কুমার মাঝি,

 তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মেহেমুদ খান , যুব সভাপতি ভুতনাথ মালিক, সংখ্যালঘু সেলের সভাপতি তাবারক আলী মন্ডল, ছাত্র পরিষদের সভাপতি বিট্টু মল্লিক,  উপ প্রধান তপন দে, শেখ মিন্টু সহ অন্যান্যরা। বিধায়ক বলেন ইচ্ছাকৃত ভাবে পশ্চিমবঙ্গকে বিপদে ফেলার জন্য এই বন্যা ঘটানো হয়েছে। কিন্তু তাতেও রাজ্যের মূখ্যমন্ত্রী তৎপরতার সঙ্গে সব ব্যবস্থা করেছেন। এবং তাঁরই নির্দেশে তাঁরা আজ এই জায়গায় ছুটে এসেছেন।মেহেমুদ খান বলেন। তাঁরা দিদির অনুগত সৈনিক তিনি যেমন নির্দেশ দিয়েছেন তা তাঁরা অক্ষরে অক্ষরে মেনে চলবেন।এই বন্যাকবলিত মানুষগুলোর পাশে দাঁড়াতে তাঁরা আজকে এই ত্রাণ নিয়ে ছুটে এসেছেন। যেকোনো পরিস্থিতিতে তাঁরা এই বিপদগ্রস্ত মানুষগুলোর পাশে রয়েছেন।