Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

পাল্টে গেল ফেসবুকের নাম, নতুন নাম "মেটা"


 

পাল্টে গেল ফেসবুকের নাম, নতুন নাম "মেটা" 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : ফেসবুকের নাম পাল্টে গেল। নতুন নাম হল মেটা(Meta)। ২৮ অক্টোবর ফেসবুক সংস্থার বার্ষিক সম্মেলনে নতুন নাম ঘোষণা করলেন মার্ক জুকারবার্গ। আর এর সঙ্গে সঙ্গে নতুন রূপে আত্মপ্রকাশ ঘটল ফেসবুকের। এর আগে নাম পরিবর্তনের ইঙ্গিত দিয়ে ভার্চুয়াল রিয়েলিটি নিয়ে কাজ করার কথা প্রকাশ করেছিলেন জুকারবার্গ। ফেসবুকের অন্তর্গত অনেকগুলি সোশ্যাল মিডিয়া থাকায় ফেসবুক নামটি বদলানোর কথা তখনই শুরু হয়। আসলে শুধুমাত্র সোশ্যাল মিডিয়া হিসাবে ফেসবুক বাজারে এলেও এখন ফেসবুকের কার্যকারিতার পরিধি দিগন্ত বিস্তৃত। তাই হয়তো মার্ক জুকারবার্গ  সংস্থার এমন এক নাম দিলেন যা ফেসবুকের পরিধির বিস্তারকে সঠিক ভাবে প্রকাশ করবে। শুরুতে ২০০৪ সালে ফেসবুকের নাম ছিল "দ্য ফেসবুক ডটকম"। পরবর্তী সময়ে সেই নাম পরিবর্তন করে নামকরণ করা হয় "ফেসবুক"। 

এবার আরও একবার নাম পাল্টে ফেসবুকের নতুন নাম হল "মেটা"। আসলে সময়োপযোগী পরিকল্পনার মাধ্যমে বিশ্বব্যাপী বানিজ্যিক প্রসার ঘটানোর সঙ্গে জনগণের কাছে উন্নত পরিষেবা পৌঁছে দেওয়ায় মার্ক জুকারবার্গ এর লক্ষ্য।