Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

জননেত্রীর জয়ে আনন্দে উদ্বেল জয়হিন্দ বাহিনী


 

জননেত্রীর জয়ে আনন্দে উদ্বেল জয়হিন্দ বাহিনী 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : ভবানীপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেছেন জননেত্রী তথা বাংলার  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই আনন্দে শহর বর্ধমান জয় হিন্দ বাহিনীর কার্যালয়ের সামনে রবিবার সন্ধ্যায় পথচারী সহ সাধারণ মানুষদের মিষ্টিমুখ করালেন শহর বর্ধমান তৃণমূল কংগ্রেস জয় হিন্দ বাহিনীর সভাপতি পল্লব দাস ও সাধারণ সম্পাদক যোগেশ্বর দাস বৈরাগ্য। মমতা বন্দ্যোপাধ্যায় বিজয়ী হওয়ায় জয়হিন্দ বাহিনীর কর্মীরা আনন্দে উদ্বেল। তাঁরা সবুজ আবির মেখে উচ্ছ্বাসে আলিঙ্গনে আজকের দিনটি উদযাপন করে।

উল্লেখ্য ভবানীপুর বিধানসভা কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায় মনোনয়ন পত্র জমা দেবার পরেই জয়হিন্দ বাহিনীর বর্ধমান শহর কমিটির সভাপতি পল্লব দাস এর নেতৃত্বে বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী সর্বমঙ্গলা মাতার কাছে পুজো ও প্রার্থনা জানায়। যাতে বিপুল ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় জয়লাভ করেন।

 তাঁরা পুজোর প্রসাদী ফুল কলকাতায় জননেত্রীর বাসভবনে পৌঁছেও দিয়েছেন। সভাপতি পল্লব দাস জানান, জননেত্রীর জয়ে জয়হিন্দ বাহিনীর বর্ধমান শহর কমিটির সদস্যরা খুব খুশি। আনন্দ সকলের সঙ্গে ভাগ করে নিতেই মিষ্টি মুখের ব্যবস্থা করা হয়েছে।