Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

প্রয়াত সিপিএমের হেভিওয়েট নেতা




প্রয়াত সিপিএমের হেভিওয়েট নেতা

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : সিপিআই (এম) নেতা উদয় সরকার প্রয়াত হয়েছেন। গভীর রাতে বর্ধমানের একটি বেসরকারী চিকিৎসাকেন্দ্রে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। ২০২০ সালের মার্চ মাসে কোভিডের সময় প্যানক্রাইটিস-এ ক্যান্সার রোগে আক্রান্ত হন তিনি। এরপর গত ২৬ অক্টোবর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উদয় সরকারকে বর্ধমানের বেসরকারী সুপার স্পেশালিটি ক্যামরী হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। বৃহস্পতিবার বিকেলের পর থেকে অবস্থার অবনতি হতে শুরু করে। আইসিইউতে রেখে নিবিড় পর্যবেক্ষণ করছিলেন চিকিৎসকরা। কোমায় আচ্ছন্ন বলে খবর এসে পৌঁছায় গতকালকেই। অবশেষে গভীর রাত্রে প্রয়াত হলেন অবিভক্ত বর্ধমান জেলার বাম আন্দোলনের অতি পরিচিত মুখ উদয় সরকার। উল্লেখ্য সিপিআই (এম) এর পূর্ব বর্ধমান জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য, কৃষকসভার নেতা ও অবিভক্ত বর্ধমান জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি ছিলেন উদয় সরকার। 

দলীয় সুত্রে জানা গেছে,  মরদেহ প্রথমে তাঁর বর্ধমানের বাসভবনে, তারপর বর্ধমানের পার্কাস রোডে সিপিআই(এম) জেলা দপ্তরে সকাল ৯.৩০ টায় নিয়ে আসা হয়। শেষ শ্রদ্ধা জানানোর জন্য ১ ঘণ্টা মরদেহ শায়িত থাকার পর সেখান থেকে তাঁর মরদেহ সগরাই পার্টি অফিসে নিয়ে যাওয়া হবে। কামাড়গড়িয়া তাঁর গ্রামে শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানা গেছে।