Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

ভবানীপুরে রেকর্ড ভোটে বিজয়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়


 

ভবানীপুরে রেকর্ড ভোটে বিজয়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে বড় ব্যাবধানে বিজয়ী হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রিয়াঙ্কা টিবরেওয়াল'কে ৫৮ হাজার ৮৩২   ভোটে পরাজিত করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এবার ভবানীপুর থেকে রেকর্ড ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।

 রবিবার ভবানীপুর বিধানসভা কেন্দ্রের পাশাপাশি জঙ্গিপুর ও সামসেরগঞ্জেও ভোট গণনা হয়। সর্বত্রই তৃণমূল কংগ্রেসের জয়জয়কার। এদিন দুপুরের পর থেকেই জয়ের আনন্দে নেমে পড়েন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৃণমূল কর্মী সমর্থকদের উছ্বাস ছিল চোখে পড়ার মতো। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান জেলা জুড়ে প্রিয় নেত্রীর জয়ের আনন্দে সবুজ আবিরে স্নান করে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা।

যদিও ভোটের ফল প্রকাশের পর নির্বাচন কমিশন বিজয় উল্লাসে দাঁড়ি টেনেছে। রাজ্যের মুখ্যসচিব এইচ কে দ্বিবেদীকে নির্বাচন কমিশন এই বিষয়ে চিঠি দিয়েছে।