Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

ঈদের মিলাদুন্নবী শ্রদ্ধাভরে উদযাপিত


 

ঈদের মিলাদুন্নবী শ্রদ্ধাভরে উদযাপিত 


কাজল মিত্র, আসানসোল : মুসলিম সমাজের পবিত্র উৎসব ঈদ মিলাদুন্নবী সারা বিশ্বে শ্রদ্ধার  সাথে উদযাপিত হয়েছে। এরই ধারাবাহিকতায় পবিত্র ঈদ মিলাদুন্নবীর উপলক্ষে আসানসোল বাসস্ট্যান্ডের কাছে মানবতাবাদ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে আসানসোল পৌর নিগমের প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি, পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের সৈয়দ মোহাম্মদ আফরোজ, তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের সভাপতি হায়দার মণ্ডল, ওয়াজীহউদ্দিন জামাল, ড. জীশান এলাহী, শ্রমিক নেতা রাজু আহলুওয়ালিয়া এবং অন্যান্য অনেক বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশ্ববাসীর উদ্দেশ্যে শান্তির বার্তা দেওয়া হয়। 

এখানে মানবতাবাদের পক্ষ থেকে শরবত, খিচুড়ি এবং অন্যান্য খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এদিন অমরনাথ চ্যাটার্জি তার বক্তব্যে আজকের এই  দিবসের গুরুত্ব তুলে ধরে বলেন, ইসলাম সবসময় শান্তি ও প্রশান্তির বার্তা দেয়।