Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

পঞ্চায়েত সমিতির সদস্য, প্রধান ও উপ প্রধানদের পুজো উপহার ব্লক সভাপতির


 

পঞ্চায়েত সমিতির সদস্য, প্রধান ও উপ প্রধানদের পুজো উপহার ব্লক সভাপতির 


অতনু হাজরা, জামালপুর :  বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো সমাগত। আর সেই উপলক্ষ্যে পঞ্চায়েত সমিতির সকল সদস্য- সদস্যা ও পঞ্চায়েত প্রধান, উপ - প্রধানদের পুজো উপহার দিলেন জামালপুরের তৃণমূলের ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান। তিনি শুক্রবার তাঁর অফিসে পঞ্চায়েত সমিতির সকল সদস্য ও সদস্যাদের, পঞ্চায়েতের প্রধান ও উপ প্রধানদের ডাকেন এবং তাদের পুজো উপহার হিসেবে সদস্যদের জামা ও প্যান্টের ছিট ও সদস্যাদের একটি করে তাঁতের কাপড় তুলে দেন।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামালপুরের বিধায়ক অলোক মাঝি, ব্লকের যুব সভাপতি ভুতনাথ মালিক, জয়হিন্দ বাহিনীর সভাপতি সাহাবুদ্দিন মন্ডল, সংখ্যালঘু সেলের সভাপতি তাবারক আলী মন্ডল, সাহাবুদ্দিন শেখ সহ অন্যান্যরা। বিধায়ক অলোক মাঝি বলেন আনন্দ সকলের সঙ্গে ভাগ করে নিতে হয়। মেহেমুদ খান সেটা করে দেখালেন। তিনি এই উপহার দেওয়ার মধ্য দিয়ে আনন্দ সকলের সাথে ভাগ করে নিলেন। 

ভুতনাথ মালিক বলেন, তাঁরা সকলেই তৃণমূল পরিবারের। পরিবারের প্রধান যেমন সকলকে আগলে রাখেন বা পুজোর সময় সকলকে উপহার দেন ঠিক সেই ভাবেই মেহেমুদ খান সকলের অভিভাবক হিসাবে আজ সকল পঞ্চায়েত সমিতির সদস্য ও প্রধান, উপ প্রধানদের উপহার দিলেন। সভাপতির কাছ থেকে উপহার পেয়ে খুশি হয়েছেন সকলে।